1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

মাধবপুরে সিজার করতে গিয়ে রোগীর মৃত্যু

Reporter
  • Updated Wednesday, July 13, 2022
  • 305

মোট অংকের অর্থের বিনিময়ে রফাদফা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রাইম হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে সিজার করতে গিয়ে ডাক্তারের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরন হয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালে এসে প্রতিবাদ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মোট অংকের টাকার বিনিময়ে গোপনে মৃত্যুর বিষয়টি রফাদফা করেছে বলে একাধিক সুত্র জানিয়েছে।

রোগীর স্বজনরা জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী খাদিজা আক্তার গর্ভবতি হলে মঙ্গলবার দুপুরে তাকে মাধবপুর প্রাইম হাসপাতালে এনে ভর্তি করে। বিকেলে হাসপাতালের আবাসিক ডাক্তার শাহরীন হক খাদিজার সিজার করান। এতে খাদিজার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। সিজারের পর থেকেই খাদিজার অতিরিক্ত রক্তক্ষরন হয়। অবস্থা খারাপ দেখে আজ (বুধবার) সকালে খাদিজাকে হাসপাতাল কতৃপক্ষ রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা কে মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে বুধবার বিকেলে খাদিজার স্বজনরা হাসপাতালে মৃত্যুর প্রতিবাদ শুরু করে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এই প্রাইম হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকায় সম্প্রতি প্রশাসন হাসপাতালটিকে বন্ধ করে দিয়েছিল, কিছুদিনের মধ্যেই আবার চালু হয়। মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই হাসপাতালের অনুমোদন রয়েছে। তবে রোগীর মৃত্যুর ঘটনাটি উনার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD