1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:45 am

গ্যাস সংকটের অজুহাতে হবিগঞ্জে বাড়ানো হয়েছে অটোরিক্সা ভাড়া :: ভোগান্তি চরমে

Reporter
  • Updated Tuesday, July 26, 2022
  • 334

জুয়েল চৌধুরী : গ্যাস সংকটের অজুহাতে হবিগঞ্জে বাড়ানো হয়েছে সিএনজি অটোরিক্সা ভাড়া। হবিগঞ্জ সিএনজি স্টেশন থেকে শায়েস্তাগঞ্জ ও মিরপুর সড়কে আগের ভাড়ার চেয়ে ১০/২০ টাকা করে বেশি নেয়া হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে চালকদের ঝগড়া হচ্ছে। অনেক যাত্রী পরিবহন শ্রমিকদের হাতে নাজেহালও হচ্ছেন। বিদুৎ সাশ্রয়ে সরকার সপ্তাহে ১ দিন পেট্টোল পাম্প বন্ধ রাখার নির্দেশ দেয়। আর অজুহাতে গ্যাস সংকট দেখিয়ে হুট করেই কাউকে কিছু না বলে সিএনজি অটোরিকশাতে ১০/২০টাকা করে ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে। এ ক্ষেত্রে সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাত্রীরা। সিএনজি চালিত অটোরিক্সা অতিরিক্ত ভাড়া নিয়ে ক্ষোভের অন্ত নেই সাধারণ যাত্রীদের। যাত্রীরা অভিযোগ তুললেও পরিবহন সিন্ডিকেটের কাছে অসহায় যাত্রীরা। এই অব¯’ায় পরিবহন চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ রেল স্টেশন আগে ছিল ২৫ টাকা, এখন ৩০/৩৫ টাকা, নতুন ব্রিজ ছিল ৩০ টাকা এখন ৪০ টাকা, বাহুবল ছিল ৪০ টাকা এখন ৫০ টাকা, মিরপুর ৩০ টাকা, এখন ৪০ টাকা, সাধুর বাজার ৩০ টাকা, এখন ৪০ টাকা, কটিয়াদি ২০ টাকা এখন নেয়া হচ্ছে ৩০ টাকা, এ ছাড়া বুল্লা ৩০ টাকার স্থলে ৪০ টাকা, বামৈ ৪০ টাকার স্থলে ৫০ টাকা, মুড়াকড়ি ৬০ টাকার স্থলে ৭০ টাকা, বানিয়াচংয়ে ৫০ টাকার স্থলে ৬০/৭০ টাকা, নবীগঞ্জে ৫০ টাকার স্থলে ৬০ থেকে ৭০ টাকা করে। তবে চালকরা বিষয়টি স্বীকার করে জানান, সারাদিন লাইনে দাড়িয়েও গ্যাস পাওয়া যায়না এবং ভিআইপি গ্যাস নেয়ার নামে অতিরিক্ত টাকা দিয়ে সিরিয়াল ভঙ্গ করে অনেকে গ্যাস নিচ্ছেন। বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। এ ছাড়া গ্যাস সংকটের কারণে জেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ফলে এলপি গ্যাস দিয়ে চালানো হচ্ছে সিএনজি।

 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD