1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:45 am

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকে মৃত্যু

Reporter
  • Updated Wednesday, August 3, 2022
  • 257

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল থেকে তোফাজ্জলসহ ৩ জন শ্রমিক নগর মিস্ত্রি হাটির রঞ্জিত সূত্রধরের নির্মাণাধীন ভবনে কাজ করছিল। দুপুরে কাজের ফাঁকে তোফাজ্জল একটি রড মাটি থেকে হাতে নিয়ে উপরের দিকে উঠালে সেটি ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে লেগে যায়। এতে তার শরীর ঝলসে যায়। পরে আশেপাশের মানুষ এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত বলে ঘোষণা করেন। নিহত তোফাজ্জল উপজেলার নগর মসজিদ উল্লা হাটির গিয়াস উদ্দিনের ছেলে। নিহত তোফাজ্জলের মরদেহ তাদের বাড়িতে নেয়া হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ দাফনের জন্য আবেদন করেছে পরিবার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD