1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:29 pm

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন :: আহত ৫

Reporter
  • Updated Sunday, August 14, 2022
  • 216

জুয়েল চৌধুরী : লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মুন্না মিয়া (২৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫ জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুন্না লাখাই থেকে হবিগঞ্জ যাবার জন্য সিএনজি চালিত অটোরিকশা নিয়ে রওয়ানা দেয়। গত শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে করাব নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের শাবাজ মিয়ার পুত্র সিএনজি অটোরিকশা চালক মুন্না মিয়া (১৮) নিহত হয় এবং অটোরিকশার আরোহী একই গ্রামের ফারুক মিয়ার পুত্র এনামূল মিয়া (২৩), শাহাবুদ্দিনের পুত্র নজরুল ইসলাম (১৮), আরব আলীর পুত্র আতাউর (২২), নবী হোসেনের পুত্র আলমগির (২০), কিতাব আলীর পুত্র রমজান মিয়ার গুরুতর আহত হয়। থানার এএস আই মফিজুল ইসলাম মরদেহ উদ্ধার করে থানা নিয়ে এসে গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এদিকে আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD