1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

বাহুবলে পাওনা টাকা নিয়ে যুবক খুন :: আটক ১

Reporter
  • Updated Monday, August 15, 2022
  • 190

জুয়েল চৌধুরী : বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দ্বিমুড়া গ্রামে পাওনা টাকা নিয়ে আল আলম আহমেদ (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের তিতারকোনা পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রজত আলী মাষ্টার নামে এক ব্যক্তিকে সদর হাসপাতাল থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সদর থানা পুলিশ।
পুলিশ ও আহত সূত্রে জানা যায়, দ্বিমুড়া গ্রামের তাহির মিয়ার পুত্র আলম আহমেদ একই গ্রামের আব্বাস আলীর কাছে ৭ লক্ষাধিক টাকা পেতো। এ নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মাঝে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি এ নিয়ে সালিশ বৈঠকে সিদ্ধান্তও হয় টাকা ফেরত দেয়ার। কিন্তু টাকা ফেরত দেয়নি আব্বাস আলী। গতকাল ওই সময় টাকা পাওনা নিয়ে আলমের সাথে আব্বাস আলীর বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে আব্বাস আলীসহ ৬/৭ জন তাকে ছুরিকাঘাত করলে আলম মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে উল্লেখিতরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় সদর হাসপাতাল থেকে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রজত আলী মাষ্টার নামের এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD