1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:49 pm

লাখাইয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Reporter
  • Updated Wednesday, August 24, 2022
  • 210

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে ১নং লাখাই ইউনিয়নে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার লাখাই ইউনিয়ন কমপ্লেক্স ভবন মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ আহমেদ রুপননের সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মোস্তাক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্বজনগ্রাম তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল বাশার চৌধুরী। জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী ও নানা শ্রেনীপেশার লোকজন। সমাবেশে আলোচনায় অংশ নেন এস আই শাহজাহান, লাখাই প্রেসক্লাব সম্পাদক আশীষ দাসগুপ্ত, লাখাই রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাও. জালাল আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফুল মিয়া, মুরুব্বী সুলতান মিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ, অতুল রায়, নারী সদস্য রেহানা বেগম, বুলবুল চৌধুরী, ফরিদ মিয়া প্রমুখ।
সমাবেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানানো হয়। কোন প্রকার গুজব ও অপপ্রচারের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার বিষয়ে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন পোস্ট থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও. শরিফ উদ্দিন, গীতা পাঠ করেন প্রানতোষ। ইউনিয়ন সম্প্রীতি সমাবেশ উপজেলা নির্বাহী অফিসারের একটি উদ্যোগ। এ এধরনের সমাবেশে প্রতিটি ইউনিয়নে ও পরবর্তীতে উপজেলা পর্যায়ে আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD