1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

মাধবপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় ১ যুবক নিহত ॥ মহিলাসহ ৬ ব্যক্তি গুরুতর আহত

Reporter
  • Updated Wednesday, November 5, 2014
  • 542

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে এবং অপর ৫ যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টায় নাসিরনগর উপজেলার ছাপরতলা বড়রি গ্রামের নিবারন দেব নাথের ছেলে জগত দেব নাথ (২০) তার মামা মোহন দেব নাথ (২৫) কে সঙ্গে নিয়ে নিজের মোটরসাইকেল ঢাকা মেট্রো হ ১৭-৯১৯৮ নিয়ে মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা দিলে মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানীর কার্ভাডভ্যান নং-ঢাকা মেট্রো উ-১৪-১৯৭২ মোটর সাইকেলটি কে চাপা দিলে আরোহীরা গুরুতর আহত হয়। স্থানীয় জনগন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জগত দেব নাথকে মৃত ঘোষনা করেন। অপরদিকে মহাসড়কের বাকসাইর এলাকায় বেলা সাড়ে ১০টায় একটি অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে চালকসহ বেজুড়া গ্রামের খেলু মিয়া (৫০) নয়ন মিয়া (৩৫) সুহেল মিয়া (২৫) চৌমুহনী এলাকার মোজাম্মেল হক উরপে মিলন মাষ্টার (৫২) মোহন দেবনাথ ও নিপা আক্তার (২৪) আহত হয়। গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মবাড়ীয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD