1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:28 pm

পুরান মুন্সেফি পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

Reporter
  • Updated Friday, September 2, 2022
  • 229

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফির পুকুর থেকে এক কিশোরের রক্তমাখা লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। তবে তার পরিবারের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে ভাসমান লাশটি এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দিলে এসআই সজিব আহমেদ ও ইয়াকুবসহ একদল পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মৃত সাজন দাস শহরের কামারপট্টি এলাকার রবিন্দ্র দাসের ছেলে ও শহরের জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি লাখাই উপজেলার ভবানিপুর গ্রামে।
সাজনের বাবা রবিন্দ্র বলেন, “বুধবার সকালে ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে তার লাশ শনাক্ত করি।
বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। সদর থানার ওসি (তদন্ত) জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়ে মারা গেছে। তবে হত্যার অভিযোগ দিলে মামলা নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD