1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:27 am

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ছিনতাই :: নারীসহ গ্রেফতার ৩

Reporter
  • Updated Tuesday, September 13, 2022
  • 212

পিন্টু অধিকারী/শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুর থেকে ডিবি পুলিশের পরিচয়ে স্কুল শিক্ষককে অপহরণ ও সাড়ে ৬ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
৫ দিন মাধবপুর থানার পুলিশ রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আকরম আলীর ছেলে মোঃ হাসান (২৫), বগুড়া জেলার দুপচাঁচিয়ার থানার মৃত মঈনুল ইসলামের মেয়ে মিনি বেগম (২৮), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪৪)কে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার সাভার এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা ঢাকা মেট্রো- চ ৫৬-১৮২৯ নাম্বারের গাড়ীটি জব্দ করে। জানা যায়, ১ সেপ্টেম্বর দুপুরে উত্তর সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক স্বরবিন্দু রায় (৪৭) কে মাওঃ আছাদ আলী ডিগ্রী কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক হতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীরা অপহরণ করে। এরপর তার কাছে থাকা নগদ ৬ লাখ ৮৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস যোগে নরসিংদী থানাধীন পাঁচধুনা নামক স্থানে তাকে নামিয়ে দেয়।
এ বিষয়ে থানায় অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হলে তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক চন্দ্র দেবসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করে।
ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল উদ্ধারসহ ছিনতাই কাজে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD