1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:40 am

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা :: নবীগঞ্জের ৬টি কেন্দ্রে পরীক্ষায় বসবে প্রায় সাড়ে ৪ হাজার পরীক্ষার্থী

Reporter
  • Updated Wednesday, September 14, 2022
  • 270

আইনশৃংখলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে

প্রস্তত আইনশৃংখলা বাহিনী :: মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট

জাবেদ তালুকদার : আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে এবার বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা নির্ধারণ করা হয়। এর মধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট নির্ধারিত থাকবে। এদিকে আইনশৃংখলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তত রয়েছে আইনশৃংখলা বাহিনী, পাশাপাশি মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর লোক থাকবে বলে জানিয়েছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর নবীগঞ্জ উপজেলার মোট ৬টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৪ হাজার ৬ শত ৪৮ জন পরীক্ষার্থী। নবীগঞ্জ যোগল কিশোর সরকারী উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ২ শত ৫০ জন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৭ শত জন, দিনারপুর উচ্চ বিদ্যালয়ে ৭ শত ২০ জন এবং ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৯ শত ৯১ জন সহ মোট ৪টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ৬ শত ৬১ জন পরীক্ষার্থী। কারিগরি ভোকেশনাল (এসএসসি) পরীক্ষার্থী রয়েছে আরও ৭৪ জন শিক্ষার্থী।
এছাড়াও নহরপুর দাখিল মাদ্রাসায় ৩ শত ১ জন এবং রুস্তমপুর সুন্নিয়া ন মৌজা দাখিল মাদ্রাসায় ৬ শত ১২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন বলেন- পরীক্ষাকে কেন্দ্র করে এরইমধ্যে সব ধরনের পস্ততি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোহিতাও পাচ্ছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। যানজটের কথা বিবেচনা করে এ বছর সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত (মোট ২১ দিন) দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এবার বিকেলে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা অফিসের মাধ্যমে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃংখলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য- ২০২১ সালের তুলনায় ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, তবে বেড়েছে কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা। গত সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী জানান, এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গতবছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। সে হিসেবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোট পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। এবার মোট কেন্দ্র ৩ হাজার ৭৯০টি। গত বছর ছিল ৩ হাজার ৬৭৯টি। সে হিসেবে মোট কেন্দ্র বেড়েছে ১১১টি। এ বছর মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি। গত বছর ছিল ২৯ হাজার ৩৫টি। সে হিসেবে মোট প্রতিষ্ঠান ৫৫৬টি বেড়েছে বলে জানান তিনি।
পরীক্ষার্থী কমার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রত্যেক পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী একটা বড় সংখ্যায় থাকে। গত বছর আমরা সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা নিয়েছি। তাতে পাসের হারও অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল। সে কারণে এবার অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম। এজন্য মোট পরীার্থীর সংখ্যা কমেছে।
এবছর, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। মোট কেন্দ্র ২ হাজার ২৪৭টি। মোট প্রতিষ্ঠান ১৭ হাজার ৬৮০টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। মোট কেন্দ্র ৭১৫টি। মোট প্রতিষ্ঠান ৯ হাজার ৯৩টি। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন। মোট কেন্দ্র ৮২৮টি। মোট প্রতিষ্ঠান ২ হাজার ৮১৮টি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD