1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:34 am

এসএসসি পরিক্ষার প্রথম দিনে জেলায় অনুপস্থিত ৩১৪ জন

Reporter
  • Updated Thursday, September 15, 2022
  • 240

জুয়েল চৌধুরী : হবিগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের পরিক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলার ৯ উপজেলার ৪৬টি কেন্দ্রে কেন্দ্রে ২৭ হাজার হাজার ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে কোনও বহিষ্কারের ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিল ৩১৪ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ২৩২ জন, দাখিলে ৭৬ জন ও ভোকেশনালে ৬ জন অনুপস্থিত ছিল। জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা যায়, এ বছর জেলার ২৯টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ছিল ২৩ হাজার ১৬ জন। এর মধ্যে পরিক্ষায় অংশ নিয়েছে ২৭ হাজার ৭৮৪ জন। অনুপস্থিত ছিল ২৩২ জন। দাখিল পরিক্ষায় ১০টি কেন্দ্রে পরিক্ষার্থী ছিল ৩ হাজার ৩৩২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৩ হাজার ২৫৬ জন। অনুপস্থিত ছিল ৭৬ জন। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে ৫টি কেন্দ্রে পরিক্ষার্থী ছিল ৮০২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৭৯৬ জন। অনুপস্থিত ছিল ৬ জন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার এসএসসি পরিক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে পরিক্ষা সম্পন্ন হয়েছে। কোন কেন্দ্রেই কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি। তবে করোনা পরবর্তী পরিক্ষার কারণে অনুপস্থিতির সংখ্যা একটু বেশি ছিল।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD