
লাখাই প্রতিনিধি : মাত্র ৭ মাসে পবিত্র আল কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের মধ্য সিংহগ্রামের আফসানুর ইসলাম (দিহান)। দিহানের পারিবারিক সূত্রে জানা যায়, ৯ বছরের ছেলে আফসানুর ইসলাম দিহান মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হয়েছে।
দিহানের পিতা রফিকুল ইসলাম বলেন- ‘আমার ছেলে বি-বাড়ীয়া জেলার বিশ্বরোড এলাকায় অবস্থিত মারকাতুজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে কোরআনের হিসেবে জ্ঞান অর্জন করেছে। আনুষ্ঠানিকভাবে আমার ছেলে দিহানের মাথায় পাগড়ী পরিয়ে দিয়েছে মাদ্রাসার কর্তৃপক্ষ। এতে আমি ওই মাদরাসার মুহতামিম শায়খে নেছার আহমেদ নাসিরীসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
Designed by: Sylhet Host BD