1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:52 pm

লাখাইয়ে বুল্লা সেতুর উদ্বোধন করলেন এমপি আবু জাহির

Reporter
  • Updated Sunday, October 2, 2022
  • 206

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে নাসিরনগর-সরাইল-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বুল্লাবাজার সংলগ্ন স্থানে বুল্লা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ সেতুর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুকুর রহমান মাসুক, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহম্মেদ রাজিবসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD