1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:21 pm

লাখাইয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং

Reporter
  • Updated Sunday, October 2, 2022
  • 213

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে মর্মে সকল পুলিশ সদস্যকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ২টায় থানা প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুনু মিয়া, পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) চম্পক দাম ও স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. নুরুল বশর চৌধুরী।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুনু মিয়া বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD