1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:20 am

নবীগঞ্জের দাদন ব্যবসায়ী ও জুয়াড়ী গুলজার এবং তার পারিবারের অত্যাচারে অতিষ্ঠ :: নির্যাতনের ভিডিও ভাইরাল :: থানায় অভিযোগ তিমিরপুরবাসী

Reporter
  • Updated Tuesday, October 4, 2022
  • 241

সংবাদকর্মী জাবেদ তালুকদারকে হাত-পা কেটে ফেলার হুমকী

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্বতিমির গ্রামের দাদন ব্যবসায়ী ও জুয়াড়ী গুলজার, তার ভাই মাদকসেবী সেকুলসহ তাদের পরিবারের নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী। ভয়ে কেউ প্রতিবাদের সাহস না পাওয়ায় নির্যাতনের মাত্রা ও সুদের কারবার বেড়েই চলছে। গত ২ অক্টোবর (রোববার) রাতে (আলি বিডি) নামে একটি ফেইসবুক আইডি থেকে শফিক মিয়া নামে এক যুবককে মারধোর, অশ্নীল গালাগালিসহ নির্যাতনের ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে গত রবিবার (২ অক্টোবর) হামলার শিকার মতব্বির মিয়ার ছেলে শফিক মিয়া বাদী হয়ে এলাইছ মিয়ার ছেলে গুলজার মিয়া, সহোদর সেকুল মিয়া ও গুলজার মিয়ার পুত্র আল জামিন মিয়াকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে আসামীরা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়- প্রায় ২ বছর আগে পূর্ব তিমির পুর গ্রামের মতব্বির মিয়ার ছেলে শফিক মিয়া সুদখোর ও জুয়াড়ী গুলজার মিয়ার কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। টাকা নেয়ার পর ২ বছরে তাকে প্রায় ৫ লক্ষ টাকা প্রদান করলেও সে শফিক মিয়ার কাছে টাকা পায় বলে প্রচার করতে থাকে। গত শনিবার (১ অক্টোবর) শফিক মিয়াকে পূর্ব তিমির পুর বাজারে দেখতে পেয়ে উল্লিখিত আসামীরা দা-লাটিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার কাছে টাকা পায় বলে দাবী করে এবং টাকা না দিলে খুন-জখমের হুমকি দেয় এবং অশ্নীল ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্য়ায়ে বাজারের একটি দোকানে প্রবেশ করে তাকে মারধোর করে প্রাণে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ১০০ টাকা মূল্যের ২টি স্টাম্পে ২ লক্ষ টাকা লিখে স্বাক্ষর নিয়ে নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে শফিককে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান। পরে শফিক মিয়া বাদী হয়ে উল্লিখিত আসামীদের নামে থানায় অভিযোগ দিলে তাকে নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর (রোববার) রাতে (আলি বিডি) নামে একটি ফেইসবুক আইডি থেকে শফিক মিয়া নামে এক যুবককে মারধোর, অশ্নীল গালাগালিসহ নির্যাতনের ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই ভাইরাল ভিডিওটিকে প্রকাশ করেছে জানতে চেয়ে সুদখোর গুলজারের ভাই সিরাজুল ইসলাম অন্য এক সাংবাদিকের ভাই পরিচয় দিয়ে সাংবাদিক আলী হোসেনকে ভয়ভীতি দেয়ায় এবং ওই সময়ে সিরাজুল ইসলাম বলে সংবাদকর্মী জাবেদ ইকবাল তালুকদারের হাত-পা কেটে ফেলবে বলেও হুমকী দেয়।
খোঁজ নিয়ে জানা যায়- গত কয়েকদিন পূর্বে রেখা বেগম নামে এক নিরীহ মহিলা গুলজারের বিরুদ্ধে একই রকম নির্যাতনের অভিযোগ দেন। এছাড়াও ভয়ে নাম প্রকাশ না করার শর্তে তার অত্যাচার-নির্যাতনের শিকার একাধিক ব্যক্তি এ বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। এ ব্যাপারে এলাকার লোকজন প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার (ওসি) মোঃ ডালিম আহমেদ বলেন বিষয়টি দুঃখজনক, অভিযোগ পেলে কঠোর আইনি ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD