1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:25 am

আজমিরীগঞ্জে জুয়ার আসরে অভিযান ॥ ৪ জুয়াড়ি আটক

Reporter
  • Updated Thursday, October 13, 2022
  • 229

জুয়েল চৌধুরী : আজমিরীগঞ্জে গভীর রাতে জুয়ার খেলার সময় নগদ অর্থ ও খেলার সরাঞ্জামসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটায় শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের জবান উদ্দিন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলায় নৈশ প্রহরীর রুম থেকে জুয়াখেলারত অবস্থায় তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলো পশ্চিমভাগ গ্রামের সঞ্জব আলীর পুত্র আবুল মিয়া (২১), মৃত ফুল মিয়ার পুত্র সানোয়ার মিয়া (২০), সাবাজ মিয়ার পুত্র মোহামিন (২০), আবুল মিয়ার পুত্র সুজন মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় জুয়াড়িরা বেশ কিছুদিন যাবত জবান উদ্দিন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলায় নৈশ প্রহরীর রাত্রিযাপনের রুমে প্রতিদিনই জুয়ার আসর বসিয়ে আসছিলো। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার পৌনে ৩টায় শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিমভাগের জবান উদ্দিন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩৬০ টাকা ও জুয়া খেলার তাস সহ সরাঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD