1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:44 pm

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীদের বসার স্থানে বাস ও সিএনজি কাউন্টার :: রয়েছে দোকান

Reporter
  • Updated Friday, October 14, 2022
  • 230

স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার এক প্রান্ত থেকে অন্য শেরপুর প্রান্ত পর্যন্ত যাত্রী ছাউনী গুলো কাউন্টার ও দোকানীদের দখলে। এসব যাত্রী ছাউনীতে কাউন্টার ও দোকানপাট করার ফলে যাত্রী ছাউনী গুলোতে বসার স্থান পাচ্ছেননা দূরপাল্লার যাত্রীরা। মহিলা যাত্রীদের কষ্টের সীমা নেই।
সরেজমিনে বিভিন্ন যাত্রী ছাউনীতে গিয়ে দেখা যায়, মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি যাত্রী ছাউনী থেকে শুরু করে সীমান্ত মাধবপুর পর্যন্ত যাত্রী ছাউনীগুলো অবৈধভাবে দখল করে রয়েছে কিছু বাস-সিএনজি ও এক শ্রেণির ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ ঢাকা রোডের এক যাত্রী ছাউনীর ব্যবসায়ী আলমগীরকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা ভাড়া দিয়ে এখানে ব্যবসা করি। কাকে ভাড়া দেন এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেন নি তিনি। একই ছাউনীর অন্য ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলে তিনিও এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেন নি।
ঢাকাগামী কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসা করলে তারা বলেন, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। আমাদের যাত্রী ছাউনীর ভিতরে প্রবেশ করতে দেয়নি ব্যবসায়ীরা। যাত্রী ছাউনির একদিকে বাস কাউন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীরা দখল করে রেখেছে।
এ বিষয়ে হবিগঞ্জ সড়ক বিভাগীয় কর্মকর্তা কাজী নজরুল ইসলাম উপ-বিভাগীয় প্রকৌশলী হবিগঞ্জ ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, খুব শীগ্রই আমরা সকল অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু করব।
সাধারণ যাত্রীরা জানান, সরকার ল ল টাকা খরচ করে ঢাকা সিলেট মহাসড়কে অনেক যাত্রীছাউনীগুলো নির্মাণ করেছে যাত্রীদের সেবা প্রদানের জন্য। কিন্তু কিছু ব্যবসায়ী অবৈধভাবে ওইগুলি দখল করে রেখেছে। তাই কর্তৃক্ষর প্রতি আমাদের দাবি, ওই সকল ব্যবসায়ীদের এখান থেকে উচ্ছেদ করে যাত্রী ছাউনী উন্মুক্ত করার জন্য।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD