
হবিগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলা, পুরুষসহ ২০ জন আহত হয়েছে। জানা যায়, গতকাল বুধবার সকালে ওই গ্রামের এলাছ মিয়ার সাথে সাহেব আলীর ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটা হয়, এরই জের ধরে উভয় পক্ষের মহিলাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে গুরুতর আহত মিনারা বেগম (৩০), হালিমা বেগম (৩৫), জামিলা (২৫), মরিয়ম বেগম (৩০), সাইফুল নেছা (৫০), এলাছ মিয়া (৪০), সাহেব আলী (৩৫) আশরাফ উদ্দিন (১৫), সফিক মিয়া (১৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply