1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:29 pm

লাখাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

Reporter
  • Updated Wednesday, October 19, 2022
  • 195

সংবাদদাতা : লাখাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম গত ১৩ অক্টোবর আনুষ্টানিকভাবে শুরু হয়। এ কার্যক্রম চলে ১৬ ও ১৭ অক্টোবর। ৩ দিনে বিভিন্ন বিদ্যালয়ের ৪,৩০০ শিক্ষার্থী এ টিকার আওতায় আসে। এদিকে ভ্যাক্সিন সরবরাহ না থাকায় এ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, লাখাইয়ে ২৬,০০০ শিক্ষার্থীকে ভ্যাক্সিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম শুরু হয়ে ১৩,১৬,১৭ অক্টোবর/২২ এ ৩ দিনে মোট ৪,৩০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। বরাদ্দ স্বল্পতার কারনে আপাতত টিকাদান বন্ধ রয়েছে। শীঘ্রই বরাদ্দ আসছে। বরাদ্দ পেলেই পুনরায় কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান জানান, ভ্যাক্সিন বরাদ্দ সহসাই পাওয়া যাবে বলে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD