
স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলার মনতৈল গ্রামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি রফাদফার চেষ্টা করেছে একটি চক্র। এদিকে ওই শিশুর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের লিলু মিয়ার কন্যা ও প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী। জানা যায়, একই গ্রামের ফরিদ মিয়ার পুত্র সোহাগ মিয়া ও সাহাবুদ্দিনের পুত্র তোফাজ্জল গত শনিবার ২৯ অক্টোবর রাতে কৌশলে ওই শিশুকে জঙ্গলে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি ধামাচাপার চেষ্টা করে স্থানীয় মাতব্বররা। গত শনিবার তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। লাখাই থানার ওসি নুনু মিয়া জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনও অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেয়া হবে।
Designed by: Sylhet Host BD