1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:48 am

লাখাইয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ২

Reporter
  • Updated Tuesday, November 1, 2022
  • 202

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সন্দেহভাজন ও পলাতক দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাখাই থানা সূত্রে জানা যায়, লাখাই থানার এএসআই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সোমবার দিবাগত (গতকাল মঙ্গলবার) রাতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক আসামি করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহকে গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে এসআই মিজান উল হক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ করাব ইউনিয়নের মনতৈল গ্রামে রাতে চলাফেরার সময় সন্দেহভাজন একজনকে আটক করেন। আটক ব্যক্তির নাম শাহীন (২৭)। তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরন্ডল গ্রামের মৃত ইস্কান্দর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানা ও নাসিরনগর থানায় মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুনু মিয়া। তিনি জানান, দুই আসামিকে আজ মঙ্গলবার (১ নভেম্বর) হবিগঞ্জ সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD