1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

লাখাই থানা পুলিশের অভিযানে আটক ৫

Reporter
  • Updated Thursday, November 3, 2022
  • 180

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
লাখাই থানার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এন মিয়ার দিকনির্দেশনায় এসআই ফারুক খন্দকার, এসআই মিজান উল হক, এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই ইলিয়াস হোসেন ও এএসআই নাজমুল হাসান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সিলেটের ওসমানীনগর থানায় দায়েরকৃত মামলার আসামি লাখাইয়ের করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে আবু মিয়া, নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি মোড়াকরি ইউনিয়নের লকনাউক গ্রামের মৃত কাটাই মিয়ার ছেলে আব্দুন নুর, আব্দুন নুরের ছেলে মেহের মিয়া ও আলী আহাম্মদ এবং মেহের মিয়ার স্ত্রী রাহিনা খাতুন। গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এন মিয়া।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD