1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:40 pm

ডিআইজি মিজানকে এবার চূড়ান্ত বরখাস্ত

Reporter
  • Updated Thursday, November 3, 2022
  • 184

সময় ডেস্ক : ডিআইজি মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার পর এবার চূড়ান্ত বরখাস্ত করে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এ বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিজানুর রহমানের (অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, সাময়িক বরখাস্ত এবং পুলিশ অধিদপ্তরে সংযুক্ত) বিরুদ্ধে ২০১৯ সালে ২৪ জুন দুর্নীতি দমন কমিশনের মামলার তদন্ত শেষে মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ একাধিক অভিযোগে চার্জশিট দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন।
সেহেতু সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪২(১) ধারা অনুযায়ী মো. মিজানুর রহমানকে গত ২৩ ফেব্রুয়ারি থেকে চাকরি হতে বরখাস্ত করা হলো। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ঘুষ নেওয়ার মামলায় ডিআইজি মিজানুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। ৪০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা করেছিলেন।
ডিআইজি মিজান অস্ত্রের মুখে এক নারীকে তুলে নিয়ে বিয়ে করাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ থেকে সাময়িক বরখাস্ত হন। তখন তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। ২০১৯ সালের ২ জুন মিজানকে গ্রেপ্তার করে আদালত তোলা হয়। এ সময় আদালত তাকে কারাগারে পাঠান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD