
লাখাই প্রতিনিধি : লাখাইয়ে পুলিশের অভিযানে পলাতক ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাতে লাখাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়ার দিক নির্দেশনায় এবং এসআই মিজান উল হকের নেতৃত্বে এএসআই আবেদ আলী, এএসআই রোবেল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আছলম মিয়ার ছেলে আনাল হক, তমিজ উদ্দিনের ছেলে সাঈদ খোকন, নুরধন মিয়ার ছেলে আঃ মন্নানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেফতারের বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়া নিশ্চিত করেছেন।
Designed by: Sylhet Host BD