1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:58 pm

লাখাই থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান

Reporter
  • Updated Thursday, November 10, 2022
  • 216

স্টাফ রিপোর্টার : লাখাই থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় লাখাই থানা পরিদর্শনে আসলে লাখাই থানার পক্ষ থেকে জেলা প্রশাসক ইশরাত জাহানকে ফুলের শুভেচ্ছা জানান লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়া ও ওসি তদন্ত চম্পক দাম। এ সময় উপস্তিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন। পরে জেলা প্রশাসক ইশরাত জাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনকে গার্ডঅব অনার্স করেন লাখাই থানার এস আই ফজলে রাব্বির নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনার্সে অংশ গ্রহন করে। পরে লাখাই থানার অফিস কক্ষে পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন এবং লাখাই থানার আইন শৃংখলা নিয়েও বিশেষ আলোচনা করা হয়। এ সময় আরো উপস্তিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন ও হবিগঞ্জ জেলা প্রশাসকের গোপনীয় শাখার সহকারী কমিশনার নাভিদ সারওয়ার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD