1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:45 am

লাখাইয়ে পুলিশের হাতে জুয়ারি সহ গ্রেফতার ৪

Reporter
  • Updated Tuesday, November 15, 2022
  • 210

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ও জুয়ারিসহ ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও জুয়ারিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে লাখাই থানার পুলিশ। লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়ার দিকনির্দেশনায় এএসআই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে চান মিয়ার ছেলে খোকন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। অপর অভিযানে এসআই সাদরুল হাসান খান। গোপন সংবাদের ভিওিতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে করাব ইউনিয়নের করাব গ্রামে ইচাই মিয়ার মনিহারি দোকানে অভিযান চালিয়ে মৃত নাগর আলী মুন্সির ছেলে ইচাই মিয়া (৫৫) শফিক উদ্দীনের ছেলে মো. শিমুল মিয়া (২৪) ও বদর উদ্দিনের ছেলে শফিক উদ্দীনকে (২৭) গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত ৩ জুয়ারির বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে ও জুয়া আইনে মামলার বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তার ও জুয়া আইনে মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD