1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:38 am

লাখাইয়ে তামাক ও ধূমপান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

Reporter
  • Updated Sunday, November 27, 2022
  • 241

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে তামাক ও ধূমপান মুক্ত বিষয়ের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরিন মজুমদার এর সভাপতিত্বে ও স্যানেটারি ইনস্পেকটর বিধান চন্দ্র সোমের সঞ্চালনায় সভা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- অত্র হাসপাতালের ডা. মঞ্জুরুল আহসান, মেডিকেল অফিসার ইয়াকুন সরকার।
এ কর্মশালায় আরো বক্তব্য রাখেন- বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, বামৈ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ, লাখাই উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দীন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, ইউপি সদস্য শাহ নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ইমাম মাওলানা ইউনুস আহমদ সহ আরো অনেকেই।
এ কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, ইমাম, পুরোহিত, জন প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ কর্মশালায় বক্তারা তামাক ও ধূমপানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইউনুস আহমদ। এ কর্মশালার আয়োজনে লাইফ স্টাইল, হেল্থ এডুকেশন প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যান মন্ত্রণালয়। বাস্তবায়নে সিভিল সার্জন অফিস হবিগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD