1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:38 am

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গায় এক মানসিক রোগীর হাতে অপর মানসিক রোগী নিহত

Reporter
  • Updated Wednesday, November 30, 2022
  • 227

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা হাজি বাড়ি এলাকায় মন্নান মিয়া (৬৫) নামের এক মানসিক রোগী নিহত হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মৃত রফিকুল উল্লার পুত্র আব্দুল মন্নান ও তার বন্ধু একই গ্রামের ইদু মিয়া (৩০) মানসিক রোগী। তারা দুইজনই অবিবাহিত এবং বন্ধু ছিলো।
একজন আরেকজনকে ছাড়া খাওয়া দাওয়া এমনকি ঘুমাতো না। কিন্তু গত সোমবার বিকেলে ইদু মিয়া ও আব্দুল মন্নানের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইদু মিয়া ক্ষিপ্ত হয়ে মন্নানকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মন্নান মারা যায়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ ও সেকেন্ড অফিসার এসআই স্বপন চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ জানান, এর পেছনে কারও হাত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। এখনও মামলা হয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD