1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার বছর ধরে প্যাথলজি বন্ধ :: নেই প্যাথলজিস্ট

Reporter
  • Updated Sunday, December 4, 2022
  • 215

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ বছর ধরে প্যাথলজি বন্ধ নেই কোন টেকনোলজিস্ট। ফলে নানা ভোগান্তিতে লাখাই উপজেলার সেবা নিতে আসা রোগিরা।
এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের বিভিন্ন পদ শূন্য, তাই সেবা নিতে আসা রোগিরাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে বহুবার চিঠি চালাচালি করে ও শূন্য পদ পূরণ হচ্ছে না। প্যাথলজিস্ট সম্পর্কে জানতে চাইলে তিনি জানান প্যাথলজিস্ট না থাকায় চার বছর যাবত বিভিন্ন পরিক্ষার কাজ বন্ধ আছে। তিনি আরো জানান সেবা নিতে আসা রোগিদের সেবা থেকে বঞ্চিত না হয় সেই বিবেচনায় আপাততঃ হীড বাংলাদেশ টেকনোলজিস দ্বারা আপাততঃ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সেবা দিতে আব্দুল ওহাব কে দিয়ে কাজ করিয়ে রোগিদের সেবা দিতে চেস্টা করছি। তিনি আরো বলেন অচিরেই এই শূন্য পদ পূরণ হবে তখন হয়তো সেবা নিতে আসা রোগিরা সেবা থেকে বঞ্চিত হবে না।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD