1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:02 am

হবিগঞ্জে আমন সংগ্রহে লক্ষ্যমাত্রা ৮ হাজার টন

Reporter
  • Updated Sunday, December 25, 2022
  • 226

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ৮ হাজার টন আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার জেলার ৯ উপজেলা থেকে ৪ হাজার ৪৯৬ টন ধান এবং ৩ হাজার ৪৬৪ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা চাই থোয়াই প্রু মার্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রু মার্মা বলেন, ‘চলতি বছর জেলা থেকে আমন ধান প্রতি কেজি ২৮ টাকা এবং প্রতি কেজি চাল ৪২ টাকা করে সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার চলতি আমন মৌসুমে হবিগঞ্জ সদর উপজেলা থেকে ৫২৮ টন, শায়েস্তাগঞ্জ থেকে ১৫৩, বানিয়াচং থেকে ৭৩১, আজমিরীগঞ্জ থেকে ৩৯২, লাখাই থেকে ২৩০, মাধবপুর থেকে ৫৯৬, চুনারুঘাট থেকে ৯৬৫, বাহুবল থেকে ৫১৩ এবং নবীগঞ্জ থেকে ৬৮৮ টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি হবিগঞ্জ সদর উপজেলা থেকে ৯৫৩ টন, লাখাই থেকে ২৬৯, মাধবপুর থেকে ৪৪০, চুনারুঘাট থেকে ৭৭৫, বানিয়াচং থেকে ৫৬৫, আজমিরীগঞ্জ থেকে ২৮, বাহুবল থেকে ৫৪ ও নবীগঞ্জ উপজেলা থেকে ৮০ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জানা গেছে, এবার রোপা আমন মৌসুমে জেলায় ৮০ হাজার ২০০ হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৮৮ হাজার ২৫৮ হেক্টর জমিতে আবাদ হয়েছে ধান। গত বছর আমন মৌসুমে প্রতি কেজি ধান ২৭ টাকা ও প্রতি কেজি চাল ৪০ টাকা দরে কিনেছিল সরকার। এবার প্রতি কেজি ধান ১ টাকা ও চালে ২ টাকা বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD