1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:52 pm

‘তাদের মধ্যে প্রায়ই যেমন ঝগড়া হয়, তেমন মিলতালও দেখি’

Reporter
  • Updated Wednesday, January 4, 2023
  • 208

সময় ডেস্ক : দাম্পত্য কলহ নিয়ে তারকা অভিনেত্রী পরীমণি যতটা সরব, শরীফুল রাজ ততটাই নীরব। ক’দিন আগে রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে ঘর ছাড়েন পরী। তখনও আত্মপক্ষ সমর্থন করেননি নায়ক রাজ। তবে গত দু’দিনে একটু একটু করে মুখ খুলতে শুরু করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যালেঞ্জও ছুড়ে দিলেন অজ্ঞাত গডফাদারদের প্রতি। হঠাৎ কেন দাম্পত্য ইস্যুতে রাজ কথা বলা শুরু করেছেন- শুক্রবার রাতে তা খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়। বাসায় গিয়ে জানা যায়, রাজ নেই। নিরপত্তা প্রহরীরা যেন মুখে কুলুপ এঁটেছেন। কড়াকড়ির মধ্যেও মধ্যবয়সী একজন অম্ফুট কণ্ঠে কী যেন বলতে চাইলেন। কাছে আসতেই তিনি জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই যেমন ঝগড়া হয়, এটি তেমনই। অনেক মিলতালও দেখি তাঁদের মধ্যে। হঠাৎ করে কী যে হলো, বুঝতে পারলাম না! তিনি জানান, এই বাসায় মিডিয়াকর্মী প্রবেশে বেশ কড়াকড়ি। এ কারণে বাসায় মিডিয়ার মানুষ আসছেন না।
জানতে চাওয়া হলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পরীর বেডরুমে রক্তমাখা বালিশের ব্যাপারে। এর উত্তরে প্রথমে নিশ্চুপ ছিলেন বাড়ির মধ্যবয়সী ম্যানেজার। কিছুক্ষণ পর রেগেই বললেন, এত কিছু বলতে পারব না। এটা বলা কি আমার দায়িত্ব? একটু শান্ত হয়ে আবার তিনি বলেন, ফ্ল্যাটগুলো দেখভাল করছি অনেক দিন। প্রতিদিনই তাঁদের [রাজ-পরী] সঙ্গে দেখা হয়। তিনি আরও বলেন, ‘অনেকে ভেবেছেন, পরীমণি রাজকে মেরে রক্তাক্ত করেছেন; বিষয়টি তা নয়। অ্যাকুয়ারিয়াম রাখতে গিয়ে রক্তারক্তি হয়েছে। রাজ নিজেই অ্যাকুয়ারিয়াম সরাচ্ছিলেন। সেটি পড়ে ভেঙে রাজের হাত কেটে গেছে। ওই সময় রাজ্যও তো পাশে ছিল। এর বাইরে আমি কিছু বলতে পারব না।’
এদিকে রাজ নিজের ফেসবুকে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আমি তোমাদের দেখতে চাই। আমি ঢাকায় থাকি। আমি চিয়ার্স করতে চাই।’ কী কারণে রাজ এমন পোস্ট দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি। তবে এটুকু স্পষ্ট, পর্দার আড়াল থেকে কেউ তাঁকে হুমকি-ধমকি দিচ্ছে। তা হয়তো পরীমণির হয়ে। সে কারণেই সম্ভবত রাজের এই পাল্টা চ্যালেঞ্জ।
সাংসারিক বিষয় নিয়ে খুব একটা বাক্য খরচ করেননি রাজ। স্ত্রী পরীমণি যখন তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তুলকালাম শুরু করেন, তখন তিনি শুধু বলেছিলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD