1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:13 am

লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ ২ জন গ্রেপ্তার

Reporter
  • Updated Sunday, January 8, 2023
  • 204

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলামসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে বামৈ বড়বাজার থেকে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী ফখরুল ইসলাম বামৈ পূর্ব গ্রামের সাবেক মেম্বার জাহির মিয়ার ছেলে এবং অপর আটককৃত হলেন সুবিদ পুর গ্রামের সেনু মিয়া চৌধুরীর ছেলে রোবেল চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
তিনি জানান, বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বামৈ বড়বাজারে লাখাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রস্তুতি সভায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক ও পুলিশ এ্যাসল্ট মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (৮ জানুয়ারি) গ্রেপ্তারকৃত আসামিদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD