1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:12 am

লাখাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ পরিবারের দাবি হত্যা

Reporter
  • Updated Saturday, January 14, 2023
  • 181

সূর্য্য রায়, লাখাই : লাখাইয়ে বসতঘরের তীরের সাথে ওড়না দিয়ে প্যাচানো এবং মাটিতে পা লাগানো অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার ১নং লাখাই ইউনিয়নের বাজার হাটির বাসিন্দা আরমান মিয়ার বসতঘর থেকে তার স্ত্রী সাদিয়া খাতুনের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ।
মৃতের স্বামীর আরমান মিয়া জানান, সকালে বাজার থেকে মুরগি নিয়ে আসার পর তাকে রান্নার কথা বলি, সে কথার উত্তর না দেওয়ায় রাগে রান্নার মাটির চুলা ভেঙে আমি বাইরে চলে যাই। দুপুর আনুমানিক ১টায় এসে দেখি সে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। তারপর আমার কান্না শুনে লোকজন আসে।
মৃত সাদিয়ার পরিবার দাবি করছেন, সাদিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও মুরুব্বীয়ানদের সহায়তায় বাইরে থেকে ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে। কে বা কারা তালা লাগিয়েছে এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে মৃতের স্বামী আরমান মিয়া ও পার্শ্ববর্তী কয়েকজন বাসিন্দা স্বীকার করেন পুলিশ আসার আগে দরজা খোলা ছিল।
এ বিষয়ে রাখাই থানার ওসি এমএন মিয়া বলেন- লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD