1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:26 am

নবীগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় বাসচাপায় নারী নিহত :: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Reporter
  • Updated Saturday, January 14, 2023
  • 208

স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় বাসচাপায় শাহিদা বেগম (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা বেগম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আব্দুর নুরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শহিদা বেগম নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন শাহিদা বেগম। আইনগাঁও এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহিদা। এরপর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। পরে ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ পরিবহনের অন্য একটি বাস আটকে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব জানান, বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। বাসটি শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD