1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:11 am

৩ বছর ফকির বেশে মাজারে মাজারে ঘুরেও শেষ রক্ষা হলনা :: মাধবপুরে মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীপু সরকার গ্রেফতার

Reporter
  • Updated Friday, January 20, 2023
  • 223

পিন্টু অধিকারী, মাধবপুর : মাধবপুরে নিজের মাকে খুন করে ফকির ও সাধু বেশ ধরে দেশের বিভিন্ন মাজার, আখড়ায় ঘুরে ৩ বছর পার করেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দিপু সরকার। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর উপজেলার ফতেহগাজী মাজার এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০টায় তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের রাজ মোহনের ছেলে।
পুলিশ জানায়, ২০০৪ সালে তার মা রওশন বালা সরকারকে হত্যা করে দিপু। এ মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। গ্রেফতার এড়াতে দিপু সরকার ফকিরের ছদ্মবেশ ধারণ করে। পুলিশের চোঁখ ফাকি দিয়ে তিন বছর দেশের বিভিন্ন স্থানে ফকির সাধু বেশে মাজারে-আখড়ায় ঘুরে পলাতক ছিল। অবশেষে শেষ রক্ষা হলো না।
ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে দিপুকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD