
লাখাই প্রতিনিধি : লাখাইয়ে পৃথক অভিযান চালিয়ে পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। লাখাই থানার অফিসার ইনচার্জ এমএন মিয়ার দিকনির্দেশনায় থানার এসআই মৃদুল কুমার ভৌমিক, এসআই ফারুক খন্দকার, এএসআই সাদেকুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দিবাগত রাতে গোপন সংবাদের ভিওিতে লাখাই উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করেন।
আসামীরা হলেন পূর্ব বুল্লা গ্রামের মৃত সওদাগরের ছেলে হিরাজ মিয়া (৫৮) স্বজনগ্রামের মৃত মেতালিবের ছেলে জয়নাল মিয়া (৪৮) এবং মনতৈল গ্রামের ইউসুফ আলীর ছেলে ছায়েদ মিয়া (৪০)।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে শুক্রবার (২০ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া নিশ্চিত করেছেন।
Designed by: Sylhet Host BD