1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:32 am

দুদকের মামলায় লাখাইয়ের ৩ সরকারি কর্মকর্তা-কর্মচারী কারাগারে

Reporter
  • Updated Monday, January 30, 2023
  • 184

স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলায় উন্নয়ন কাজের টাকা আত্মসাতের অভিযোগে এবার তিন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে একই আদালতে এই মামলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানকে কারাগারে প্রেরণ করেন।
গতকাল যাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে তারা হলেন, লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সাবেক উপ সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, অফিস সহকারী হাবিবুর রহমান ও অফিস সহায়ক মো. গোলাম কিবরিয়া।
আদালতের পরিদর্শক মো. ওমর আলী জানান, উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষে হওয়ায় তিন সরকারি কর্মকর্তা-কর্মচারী আজ জেলা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন চেয়েছিলেন। বিচারক তা নাকচ করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুজ্জামান, অ্যাডভোকেট আকবর হোসেন জিতু এবং দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান। তথ্য প্রদানকারী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামসুল হক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শোয়াব ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর লাখাই উপজেলায় উন্নয়ন কাজের টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন। এ মামলায় ১২ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহানকে কারাগারে পাঠান আদালত। জামিনে রয়েছেন লাখাইয়ের বামৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক মামুন।
দুদকের মামলায় অভিযোগ করা হয়, ২০১৬-১৭ ও ২০১৭-২০১৮ অর্থ বছরে লাখাই উপজেলার তিনটি সড়ক উন্নয়ন কাজের জন্য চার লাখ ৭৭ হাজার টাকা বরাদ্দ হয়। অভিযুক্তরা উন্নয়ন কাজ না করেই নামে মাত্র প্রকল্প কমিটি গঠন, নিজেরাই মাস্টার রোল তৈরি এবং নিজেরাই কমিটির সদস্যদের সই দিয়ে টাকাগুলো আত্মসাৎ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD