1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:02 am

লাখাইয়ে ৩ আসামী গ্রেফতার

Reporter
  • Updated Saturday, February 4, 2023
  • 216

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পলাতক আসামী সহ গ্রেপ্তার ৩ জন। লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ এমএন মিয়ার দিকনির্দেশনায় এস আই ফারুক খন্দকার, এ এস আই রুবেল আহমেদ, এ এস আই সুমন চন্দ্র রায় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে লাখাই উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক আসামী সহ ৩ জন আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত পলাতক আসামীরা হলেন মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত সজ্ঞব আলীর ছেলে খোয়াজ আলী (৪৫) মৃত মিনাজ উদ্দীনের ছেলে পরশ তালুকদার উরফে পরশ উদ্দীন (৬২) এবং ধর্তব্য অপরাধের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহ ভাজন হিসেবে বুল্লা ইউনিয়নের গোয়াকড়া গ্রামের জুলমত আলীর ছেলে আব্দুল হক (৩০) কে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামীদের গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD