1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:09 am

লাখাইয়ে খাদ্যে ভেজাল থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
  • Updated Thursday, February 9, 2023
  • 181

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে উপজেলার বামৈ বড়বাজারে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে নগদ ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্ট ও হাজী সুইটমিটকে এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টায় অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৫২ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও জন সাধারণ বা সেবা গ্রহিতার জীবনমান বিপন্নের কারণ ও ওজনে কারচুপির অপরাধে অভিযুক্ত করে ২ প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সঙ্গে ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম। এতে লাখাই থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD