1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:02 am

সরকারি সকল সেবা জনগণের দরজায় পৌঁছে দিয়েছে সরকার :: আজমিরীগঞ্জে বিভাগীয় কমিশনার

Reporter
  • Updated Tuesday, February 14, 2023
  • 192

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জে বিভাগীয় কমিশনারের কার্যালয় (সিলেট) এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় মাদক, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও কৃষি কর্মকর্তা বনী আমিন খাঁনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব সিলেট ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন বর্তমান সরকার সরকারি সকল প্রতিষ্ঠানের সেবা জনগণের দৌর গোড়ায় পৌঁছে দেয়ার অবকাটামো তৈরি করে দিয়েছেন। এখন সেই সেবা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। এক সময় এই উপজেলাকে ভাটীর অবহেলিত জনপদ বলা হতো। কিন্তু বর্তমান সময়ে যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য সহ সকল পর্যায়ে দিন দিন উন্নতি হচ্ছে। এখন আর এই উপজেলাকে অবহেলিত জনপদ বলার সুযোগ নেই।
তিনি আরও বলেন, দেশের উদীয়মান অর্থনীতি নিয়ে বিশ্বে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে। বর্তমানে উদীয়মান অর্থনীতির দিক থেকে আমরা বিশ্বে ৩৫তম স্থানে রয়েছি এটা একদিনে আসেনি। বর্তমানে আমরা কৃষিযোগ্য সকল অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসার অন্দোলন চালিয়ে যাচ্ছি। মাদক, ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। তবেই আমাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD