1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:50 am

মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন শিশু শিক্ষার্থীদের

Reporter
  • Updated Wednesday, February 15, 2023
  • 150

সময় ডেস্ক : মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করল শিশু শিক্ষার্থীরা। বিশেষ দিনটি উপলক্ষে এ ব্যতিক্রমী আয়োজন করেছে টাঙ্গাইলের ‘হাতেখড়ি প্রি-প্রাইমারি’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের এসপি পার্কে এ অনুষ্ঠান হয়। সকাল থেকে মা-বাবার হাত ধরে শিক্ষার্থীরা পার্কে উপস্থিত হয়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে অনুষ্ঠানস্থল। পার্কে সারিবদ্ধ হয়ে বসেন মায়েরা। সন্তানরা পানি নিয়ে একসঙ্গে দেড় শতাধিক মায়ের পা ধুয়ে দিয়ে ভালোবাসা প্রকাশ করে। এরপর মায়ের গলায় মেডেল পরিয়ে দেয় শিশুরা। এমন ভালোবাসা পেয়ে শিশুদের জড়িয়ে ধরে আগেবে আল্পুত হন মায়েরা। ভালোবাসা দিবসের এ রকম অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে।
অভিভাবকরা বলেন, সন্তানের কাছ থেকে এমন ভালোবাসার অনুভূতি অন্যরকম। স্কুলের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
শিশু নীলাদ্রি খান বলে, আমি মায়ের পা ধুয়ে দিয়েছি। মাকে মেডেল পরিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে। স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, বিশেষ এ দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই আমাদের আয়োজন। প্রতিটি শিশুকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD