1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:28 am

সিলেটে সোনিয়া হত্যা :: ৩ দিনের রিমান্ডে আজমিরীগঞ্জের সজিব

Reporter
  • Updated Thursday, February 16, 2023
  • 192

জুয়েল চৌধুরী : সিলেটে কলেজ ছাত্রী সোনিয়া আক্তার (২১) হত্যা মামলার প্রধান আসামি সজিবকে (২৯) ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার আসামিকে আদালতে তোলার পর পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর মোমেন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই জামিল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। সজিব আজমিরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মো. নুরুদ্দিনের ছেলে। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত গত রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা ১৪ নম্বর বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার ৪র্থ তলায় থাকতেন। সোনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD