1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:58 am

আজমিরীগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্টা বার্ষিকী পালন

Reporter
  • Updated Tuesday, February 21, 2023
  • 189

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ : সারা দেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজমিরীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৪৯তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় উপজেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে এই প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। একই সাথে উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি সুলতানা সালেহা সুমীর সভাপতিত্বে শিল্পকলা একাডেমির সদস্য রোকসানা পারভীনের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জীবন চন্দ্র চন্দ।
উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বজিৎ নাগ মিঠু, সদস্য মাহমুদা জাহান রুহি, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী হাফিজুর রহমান, সদস্য বিশ্বজিৎ দাস, সদস্য হাবিবুর রহমান রিয়াদ, সদস্য প্রনতীশ দাস, সদস্য রুহিনী কান্ত ভট্টাচার্য প্রমুখ।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি সুলতানা সালেহা সুমীকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD