
সূর্য্য রায়, লাখাই : লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি দোকানের চালের উপর থেকে অজ্ঞাতনামা এক চুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে চুরি করতে গিয়ে ঘরের ভিতর থেকে চুর বের হয়ে আসার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার মোড়াকরি বাজারের ব্যবসায়ী আব্দুল হান্নান মোল্লার দোকানে চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে। দোকানের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে চোরাই মাল নিয়ে বের হয়ে আসার সময় টিনের চালের উপরে থাকা বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে অজ্ঞাতনামা ওই চুরের মৃত্যু হয়। স্থানীয় লোকজন টিনের চালে উপরে লাশ দেখে লাখাই থানা পুলিশে খবর দিলে লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া ও ওসি তদন্ত চম্পক দামসহ একদল পুলিশ ঘটনাস্থলে থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেন। ওই অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহের নিকট থেকে বেশ কিছু সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে।
লাখাই থানার ওসি নুনু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো চুরের পরিচয় সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ওসি তদন্ত চম্পক দাম বলেন সকালে অজ্ঞাতনামা এই লোকটিকে মোড়াকড়ি বাজারের এক ব্যবসায়ীর দোকানের চাল হইতে দোকানের চোরাইমাল সহ উদ্ধার করা হয়েছে।
Designed by: Sylhet Host BD