1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

নবীগঞ্জে বেড়াতে এসে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশু সাইফের

Reporter
  • Updated Sunday, February 26, 2023
  • 179

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে মাটি বহনকারী টাক্টরের চাপায় না ফেরার দেশে চলে গেল সাইফ আহমেদ (৫) নামের এক শিশু। সে উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের হিফজুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের রাবেল মিয়ার ফিশারি থেকে ঠিকাদার মন্নান মিয়া ট্রাক্টর বোঝাই করে ওই গ্রামের তোফায়েল মিয়ার বাড়িতে মাটি নিয়ে আসছিলেন। গতকাল শনিবার সকালে নিহত শিশু সাইফ মায়ের সাথে ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। মাটি উত্তোলনকালিন সময় বিকেল ৫ টার শিশুটি সড়কের পাশে বসা ছিল। এ সময় সময় মাটি বোঝাই ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। খবর পেয় আহত সাইফের স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ট্রাক্টরটি আমাদের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD