1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:57 am

আজমিরীগঞ্জে মাদক ব্যবসায়ী আলমগীর সহযোগীসহ আটক

Reporter
  • Updated Tuesday, February 28, 2023
  • 183

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ পৌর এলাকায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ি সিন্ডকেটের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গতকাল রবিবার দিবাগত গভীর রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন পৌর এলাকার শরীফ নগর নতুনবাড়ি গ্রামের চাবু মিয়ার পুত্র আলমগীর (৪০), মুন্সিহাটি গ্রাম সংলগ্ন পাহারপুর সড়কের বাসিন্ধা জগলু মিয়ার পুত্র বিল্লাল (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই প্রদিপ রায় ও ইউসুব আলীর নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌর এলাকার শরীফনগর নতুনবাড়ি গ্রামের মাদক সিন্ডিকেটের প্রধান আলমগীরের বাড়িতে অভিযান চালিয়ে তার নিকট থেকে ২০ পিছ ইয়াবা ও দুই বোতল ভারতীয় ফেন্সিডিল ও বিল্লালের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ পিছ ইয়াবাসহ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD