1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:58 am

লাখাইয়ে হত্যা মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter
  • Updated Sunday, March 12, 2023
  • 173

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- জসিম উদ্দীন, শিপন মিয়া ও জাহাঙ্গীর মিয়া।
লাখাই থানা সূত্রে জানা যায়, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমএন মিয়ার দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মিজানুল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবেদ আলী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হায়দার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এ অভিযান চালান। অভিযানে খুনের মামলার আসামি মুড়িয়াউক গ্রামের আবু নছরের ছেলে শিপন মিয়া (৩২) ও ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোড়াকরি গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দীন এবং খুনের মামলার পলাতক আসামি সন্তোষপুর গ্রামের বাছির মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়াকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার (১১ মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD