1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:02 am

আজমিরীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

Reporter
  • Updated Wednesday, March 15, 2023
  • 161

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুযেল ভৌমিকের সাথে উপজেলায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিকের আয়োজনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি স্বপন বনিক, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি এবায়দুর রহমান রাসেল, যায়যায়দিনের প্রতিনিধি আবু হেনা, মানবজমিনের প্রতিনিধি শেখ আমির হামজা, দৈনিক কালবেলার প্রতিনিধি এনামুল হক মিলাদ, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি ফরহাদ চৌধুরী, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদ ও মিলন মাহমুদ এসকে কাউসার প্রমুখ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বলেন, আজমিরীগঞ্জ উপজেলাকে আরো সামনে এগিয়ে নিতে চাই। সরকারি নিয়ম-নীতির মধ্যে আজমিরীগঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। এ সময় উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান কারা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD