1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:40 pm

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে করা দুই রিট খারিজ

Reporter
  • Updated Thursday, March 16, 2023
  • 151

সময় ডেস্ক : রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের বৈধতা নিয়ে পৃথক দুটি রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার রিট আবেদন দুটি শুনানির জন্য এই বেঞ্চে পাঠিয়েছিলেন। আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, রিট দুটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ইসির জারি করা প্রজ্ঞাপন বৈধ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মোমেন চৌধুরী ও এম এ আজিজ খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনতে গত ১২ মার্চ বিব্রতবোধ করেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে রিট আবেদনটি তাঁরা প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।
গত ৭ মার্চ হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। রিটে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রকাশ করা গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।
একই সঙ্গে রিটে রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ৭ ধারা অনুসারে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে যোগ্য মনোনীত করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়।
রিটে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়। এ ছাড়া অপর রিটটি দায়ের করেন আইনজীবী আবদুল মোমেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD