1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:33 pm

নবীগঞ্জের চরগাঁও গ্রামে অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীর বিয়ে

Reporter
  • Updated Friday, November 7, 2014
  • 523

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের চরগাও মুসলিমাবাদ গ্রামে অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরী কে জোরপুর্বক বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এলাকাসী সুত্রে জানা যায়, উল্লেখিত গ্রামে আকাব আলী ও বেলা বেগমের কিশোরী কন্যা হোসেনা বেগম (১২) কে একই গ্রামের ফজলু মিয়ার পুত্র আজাদ মিয়া (১৬) এর সাথে গত ৩ নভেম্বর জোরপুর্বক বিয়ে দেয়া হয়। এলাকার সচেতন মহল এই বিষয় টি শংশ্লিষ্ট প্রশাসন কে অবহিত করার পূর্বেই তরিগরি করে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। ওই ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার কাজী মোঃ তালেব উদ্দিন ও সোনাপুর মাদ্রসার শিক্ষক শিকারপুর গ্রামের বাসিন্দা মোঃ আহমদ আলী ওই বিয়ের আক্দ সম্পন্ন করেন। বিয়েতে ঘটকের দায়িত্ব্য পালন করেন একই গ্রামের আব্দুল মন্নান। মুসলিম বিবাহ আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্কদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বেআইনী হওয়ায় অপ্রাপ্ত বয়স্ক এই বিয়ে নিয়ে এলাকার সচেতন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD